খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট এলাকায় উগুদোছড়িতে ৩৩৬ পরিবারের বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তকর তথ্য প্রচার।
আজ শনিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের ক্যাপ্টেন নাহিদের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল ক্যায়াংঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানের সময় এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে দেখেন। খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার করা হচ্ছে মিথ্যা ও বানোয়াট।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় যে, বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

সেনা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই তথ্যগুলো মূলত বিভ্রান্তি সৃষ্টি ও এলাকায় অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে ছড়ানো অপপ্রচারের অংশ হতে পারে। ইতোমধ্যে ভুল তথ্য প্রচারে জড়িত কিছু ভারতীয় নাগরিককে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।













