শিরোনাম:

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

 

চাইথোয়াইমং মারমা,
বিশেষ প্রতিনিধি :

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হিন্দুদের ছাগলখাইয়া শ্মশানের জঙ্গলে পাশে পাওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে চট্রগ্রাম শহরস্থ ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে ওই নিবাসে পাঠানো হয়।

এর আগে নবজাতককে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ,ও সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেয়া হয় নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান।

প্রসঙ্গত, গেল ১৭ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলোর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগল খাইয়া হিন্দুদের শ্মশান খোলা এলাকায় এ নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক সন্ধ্যা নামক গৃহবধু। কে বা কারা রাতের অন্ধকারে তাকে রেখে গিয়েছিল সেখানে। খালি গায়ে পাতলা কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ফুটফুটে শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে খবর দেন প্রশাসন কে ।সাথে খবর পেয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা বলেন, আমাদের শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার নিরাপদ ভবিষ্যতের জন্য চট্রগ্রামে ‘ছাটমণি নিবাসে’ পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত।

বাঘাইছড়ির সাজেকে পুলিশ-সেনার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী অভিযানে যৌথভাবে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী।

জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ২৫ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ১১টার দিকে সাজেক থানার উদ্যোগে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সাজেক থানাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্ট সংলগ্ন পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ধন বিকাশ ত্রিপুরা (২২), রিন লিয়ানা লুসাই (২৪), মঙ্গল জয় ত্রিপুরা (৪০), জুপি ত্রিপুরা (৩৯), তাদের মধ্যে তিনজন রুইলুই পাড়া (সাজেক, রাঙ্গামাটি) এবং একজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ  কর্তৃক পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিলাইছড়ি এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা আনজুম, ডা. মোঃ ওমর ফারুক, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, সহকারী শিক্ষিকা মোনালিসা পাংখোয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সুইচিং মার্মা,স্টোর কিপার হিমেল ত্রিপুরা, অফিস সহকারী সুমন তঞ্চঙ্গ্যা প্রমূখ। এতে ৩য় ও ৫ম শ্রেণি ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন এবং ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   বিজয়ীদের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হবে।

আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন এ্যাড. বিউটি দত্ত

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :

আইন পেশায় অসামান্য অবদান এবং শিক্ষামূলক কাজে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন তিনি।

অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ গোল্ড মেডেল প্রদান করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল)২৬ খ্রিঃ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। শিক্ষকতার পাশাপাশি, আইন পেশায় ও বিশেষ অবদান রাখেন এ্যাড. বিউটি দত্ত।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অ্যাড. বিউটি দত্ত
বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। শেরে বাংলার মতো মহান নেতার নামে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু।
উল্লেখ্য, ব্যবসা, রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবাসহ মোট ২০টি ক্যাটাগরিতে সমাজের শ্রেষ্ঠ ও সফল ব্যক্তিত্বদের এ বছর ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

×