শিরোনাম:

কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও অলঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা

কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও অলঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা

ছবি – প্রতিকী

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সন্ধ্যায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমদ স্বপনের শিলছড়িস্থ বাসভবনে হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান অলঙ্কার লুট করে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয় ডাকাত দল।

​শনিবার (২৫ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ওয়াপদা কলোনিতে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী জাফর আহমদ স্বপন জানান, ঘটনার সময় তার বাড়িতে কেবল তার পুত্রবধু অবস্থান করছিলেন। বাড়ির কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরা দুই জন অজ্ঞাত ব্যক্তি পেছনের দরজা দিয়ে অতর্কিত ঘরে প্রবেশ করে।

​ডাকাতরা তার পুত্রবধূর গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং আলমারির চাবি ছিনিয়ে নেয়। এরপর তারা ঘরের আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে তল্লাশি চালায়। লুণ্ঠিত মালামালের মধ্যে রয়েছে,

​নগদ ৩ হাজার টাকা  একটি রুপার চেইন পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এই বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​ঘটনার পরপরই কাপ্তাই থানায় মৌখিকভাবে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,”খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত শেষ হলে বিস্তারিত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

​সন্ধ্যায় কলোনির ভেতর এমন চুরিবৃত্ত ও ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাহাড়ের নৈসর্গিকতা যেখানে মেঘ আর মাটি মেশে এক বিন্দুতে

কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও অলঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা

 

ছন্দ সেন চাকমা, বিশেষ প্রতিবেদক :

​প্রকৃতি কেবল দেখার বিষয় নয়, প্রকৃতি হলো অনুভবের গভীর এক জগত। যান্ত্রিক জীবনের কোলাহল যখন আমাদের আত্মাকে ক্লান্ত করে তোলে, তখন পাহাড় আমাদের ডাকে এক পরম আশ্রয়ের মতো। নিচে সাজেকের মেঘরাজ্য, বান্দরবানের উচ্চতা আর রাঙ্গামাটির শান্ত জলের এক আত্মিক রূপরেখা তুলে ধরা হলো:

বান্দরবান: আকাশের সাথে মিতালি

নীলগিরি বা নীলাচলে দাঁড়িয়ে যখন মেঘের টুকরো আপনার শরীর ছুঁয়ে যাবে, তখন মনে হবে আপনি মাটির মানুষ নন, বরং আকাশের এক অবিচ্ছেদ্য অংশ। বোগা লেকের স্বচ্ছ জল আর পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা ছোট ছোট গ্রামগুলো আমাদের শেখায়—জীবন কতটা সহজ ও সুন্দর হতে পারে। পাহাড়ি ঝর্ণার পতন আর আদিবাসীদের সরল জীবনযাপন আপনাকে মনে করিয়ে দেয় যে, সত্যিকারের সুখ চাকচিক্যে নয়, বরং প্রকৃতির সাথে একাত্ম হয়ে শ্বাস নেওয়ার মাঝে।

রাঙ্গামাটি: জলের আয়নায় আত্মদর্শন

কাপ্তাই হ্রদের নীল জল যখন পাহাড়ের সবুজকে আয়নার মতো প্রতিফলিত করে, তখন হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি নেমে আসে। নৌকায় ভেসে যাওয়ার সময় কেবল জলের শব্দ আর পাহাড়ের ছায়া আপনাকে সঙ্গ দেবে। রাজবন বিহারের পবিত্র শান্ত পরিবেশ যেন ফিসফিস করে বলে—সব অস্থিরতা মুছে ফেলে নিজের ভেতরের শান্ত সত্তাকে খুঁজে নাও। ঝুলন্ত সেতুর ওপর দাঁড়িয়ে যখন নিচে অতল জলরাশির দিকে তাকাবেন, তখন মনে হবে বিশ্বব্রহ্মাণ্ডের বিশালতার কাছে আমাদের সব দম্ভ কতটা তুচ্ছ।

পাহাড় কেবল পাথর আর মাটির স্তূপ নয় ;

পাহাড় হলো ধৈর্যের প্রতীক, মেঘ হলো পবিত্রতা আর জল হলো বহমান জীবনের নাম। যান্ত্রিকতার শিকল ভেঙে একবার পাহাড়ের এই শান্তির নীড়ে হারিয়ে যান। দেখবেন, পাহাড় আপনার ক্লান্তি কেড়ে নিয়ে আপনাকে ফিরিয়ে দিচ্ছে এক নতুন প্রাণশক্তি।

​সাজেক: মেঘের চাদরে আধ্যাত্মিক অবগাহন

​সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে যখন আপনি মেঘের সমুদ্র দেখবেন, তখন মনে হবে পৃথিবী আর আকাশের সীমানা মিলেমিশে এক হয়ে গেছে। রুইলুই আর কংলাক পাড়ার চূড়ায় দাঁড়ালে জাগতিক সব দুশ্চিন্তা মেঘের মতোই হালকা হয়ে বাতাসে মিলিয়ে যায়। ভোরের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতে পাহাড়ের কপালে সোনালি তিলক এঁকে দিচ্ছেন। এই নিস্তব্ধতায় আপনি কেবল নিজের হৃদস্পন্দন আর প্রকৃতির নীরব গান শুনতে পাবেন—যা কোনো প্রার্থনার চেয়ে কম নয়।

থামুন, গভীর শ্বাস নিন এবং এই অপার সৃষ্টিকে ভালোবাসুন। কারণ প্রকৃতির কোলেই লুকিয়ে আছে মানুষের পরম মুক্তি।

বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীদারদের সাথে মতবিনিময় সভা

কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও অলঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা

 

এম এস শ্রাবণ মাহমুদ : 

শনিবার (২৫ এপ্রিল)২৬ খ্রিঃ বিকেলে বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়। রাংগামাটি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ এম মনসুর আলম ‘এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ আলম মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ কাসেম, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি পাইছি মং মারমা (মেম্বার), উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছগির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসাইন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মোরশেদ আলম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুছ (খান), ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনসুর, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ আল হাসান।

সভায় আরো উপস্থিত ছিলেন বেতবুনিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্য, সুশীল সমাজের ব্যক্তি ও এলাকার কারবারিবৃন্দ।

মানিকছড়িতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুর ভর্তি

কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও অলঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দেশের হামের প্রাদুর্ভাব বাড়লেও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হামের উপসর্গ রোগী শূন্য ছিল। এই অবস্থায় উপজেলা মানুষজন খানিকটা স্বস্তিতে বসবাস ছিল। তবে আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে আট বছর বয়সী এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এই খবর শুনে সাধারণ জনগণ দুচিন্তা পড়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একটি মাদ্রাসার ছাত্র শিশু আবু হানজাল। কয়েক দিন ধরে শরীরে উচ্চমাত্রার জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া, মুখের ভেতরে, গালের ভেতরে ও বাইরের অংশে ছোট দাগসহ হামের নানা উপসর্গ থাকলেও প্রথমে বিষয়টি হালকাভাবে নেন অভিভাবকেরা।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটির নানা আজ তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে ভর্তি করে পৃথক রুমে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দিচ্ছেন ।

শিশুটির নানা উপজেলার গচ্ছাবিল এলাকার বাসিন্দা আবদুল লতিফ জানান, প্রাথমিকভাবে চিকিৎসকেরা হাম বলেই ধারণা করছেন। তবে তার অবস্থা মোটামুটি ভালো।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম বলেন, শিশু হানজালই প্রথম রোগী, যে হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছে। শিশুটিকে আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। হামের উপসর্গ রোগী কিনা রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে।

×