সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:

দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স —— পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম
0 বার পড়া হয়েছে
দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স —— পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

 

এম এস শ্রাবণ মাহমুদ : 

​পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, আজকের এই দিনটি পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য খাতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ’র আয়োজন ​সোমবার (২৭ এপ্রিল)২৬ খ্রিঃ দুপুরে রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ​মন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই ২৫০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।

​তিনি আরও উল্লেখ করেন যে, পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষ এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে কিছুটা পিছিয়ে আছে। তবে বর্তমান সরকার এই খাতে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।  পার্বত্য অঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, ​জনবল বৃদ্ধি এ অঞ্চলে চিকিৎসক ও নার্সের যে সংকট রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছে।​ অগ্রাধিকার, পার্বত্য তিন জেলার (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।​ আধুনিক যন্ত্রপাতি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির অভাব দূর করণে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।​

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি ; সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৮ পিএম
দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স —— পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

 

সিএইচটি বার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

নতুন কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান সভাপতি এবং আলমগীর হোসেন (মিয়া ভাই) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

উক্ত কমিটিতে সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুকসহ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নবগঠিত কমিটির সদস্যরা ক্রীড়ার উন্নয়ন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, সারাদেশে উপজেলা নির্বাহী অফিসারগণই উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত ক্রীড়া সংস্থার সভাপতি কাজি আতিকুর রহমান রাঙামাটির কাউখালী উপজেলাতেও সভাপতি হিসেবে সততা ও ধৈর্য্য নিয়ে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সমন্বিত উদ্যোগে রামগঞ্জের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পানি সরবরাহ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ২:২৪ পিএম
দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স —— পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপি’র সহযোগিতায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বাস্তবায়নাধীন এসব প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

​প্রতিনিধি দলটি প্রথমে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড ব্যাঙছড়ি মারমা পাড়ায় যান। সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প’ পরিদর্শন করেন, হাইকমিশনার। পরিদর্শনকালে তিনি প্রকল্পের উপকারভোগীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। উপকারভোগীরা তাদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এই প্রকল্পের ইতিবাচক প্রভাব এবং বিভিন্ন দিক হাইকমিশনারের সামনে তুলে ধরেন।

​দেবতাছড়িতে সৌরবিদ্যুৎ চালিত পানি প্রকল্প​ পরবর্তীতে প্রতিনিধি দলটি ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেবতাছড়ি পাড়া এলাকায় যান। সেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের পানির কষ্ট লাঘবে এই প্রযুক্তি কীভাবে কাজ করছে, তা খতিয়ে দেখেন হাইকমিশনার।

​পরিদর্শনকালে হাইকমিশনারের সাথে ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনার এর সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা সহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে হাইকমিশনার অজিত সিংহ প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কানাডা সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম
দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স —— পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

 

চাইথোয়াইমং মারমা,
বিশেষ প্রতিনিধি :

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হিন্দুদের ছাগলখাইয়া শ্মশানের জঙ্গলে পাশে পাওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে চট্রগ্রাম শহরস্থ ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে ওই নিবাসে পাঠানো হয়।

এর আগে নবজাতককে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ,ও সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেয়া হয় নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান।

প্রসঙ্গত, গেল ১৭ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলোর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগল খাইয়া হিন্দুদের শ্মশান খোলা এলাকায় এ নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক সন্ধ্যা নামক গৃহবধু। কে বা কারা রাতের অন্ধকারে তাকে রেখে গিয়েছিল সেখানে। খালি গায়ে পাতলা কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ফুটফুটে শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে খবর দেন প্রশাসন কে ।সাথে খবর পেয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা বলেন, আমাদের শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার নিরাপদ ভবিষ্যতের জন্য চট্রগ্রামে ‘ছাটমণি নিবাসে’ পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত।

×