| ১৪ জুলাই ২০২৬
শিরোনাম:

পাহাড়ধস ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে সেনাবাহিনী, খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

পাহাড়ধস ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে সেনাবাহিনী, খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

 

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম বাঙ্গালহালিয়া ইউনিয়নের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মাণের জন্য টিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের অধীন বাঙ্গালহালিয়া সাবজোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি-এর দিকনির্দেশনায় বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া ও সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মো. এস. আরেফিন আনুষ্ঠানিকভাবে মোট ৩৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মাণের জন্য টিন তুলে দেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যবৃন্দ, কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মো. এস. আরেফিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ও মানবিক অঙ্গীকারের অংশ। দুর্গম এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই সহায়তা কার্যক্রম। ভবিষ্যতেও জনগণের প্রয়োজনের সময় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।”

৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অনেক বড় স্বস্তি। আমরা তাদের এই উদ্যোগের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

ত্রাণপ্রাপ্ত এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, পাহাড়ধসে আমাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীর দেওয়া খাদ্যসামগ্রী ও টিন আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।”

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসাধারণের প্রয়োজনের সময় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২৬০ জনের পাশে ৪১ বিজিবি

পাহাড়ধস ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে সেনাবাহিনী, খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড় ধসের কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়া ২৬০ জন মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ​সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড় ধসের ফলে কাপ্তাই ইউনিয়নের লগ গেইট, কাপ্তাই নতুন বাজার, সাদেক মাষ্টার টিলা এবং বিএফআইডিসি পাড়া এলাকার বাসিন্দারা ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েন। বর্তমানে তারা কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।​

ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ৪১ বিজিবির ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এসব অসহায় মানুষের মাঝে দুপুরে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। খাবার বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ওয়াগ্গাছড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম।

এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি তাদের আশ্বস্ত করে বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিজিবি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিল উপজেলা বিএনপি

পাহাড়ধস ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে সেনাবাহিনী, খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,

‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় ১ হাজারের বেশি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা। ‎

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আলীকদম উপজেলাধীন চৈক্ষ্যং ইউনিয়ন, আলীকদম সদর ইউপি, নয়াপাড়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১ হাজারের বেশি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্হাপনায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ বিতরণ করা হয়। অনেক পরিবার বন্যার কারণে ঘরবাড়ি, গৃহস্থালির সামগ্রী ও জীবিকার উপকরণ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানা যায়। এসব পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন জেলা বিএনপির নেতারা। ‎

এ সময় মো. জাবেদ রেজা বলেন, “ভয়াবহ বন্যায় আলীকদমে সাধারণ মানুষ আজ চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির প্রতিটি নেতাকর্মী আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই দুর্যোগ পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

‎তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি। ‎

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন তুষার, আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মাশুক আহমেদ, সাবেক সিঃ যুগ্ন আহব্বায়ক জুলফিকার আলী ভূট্রো, সাবেক যুগ্ম আহব্বায়ক মো. ইউনুচ মিয়া, সাবেক যুগ্ম আহব্বায়ক মো. মনচুর আলমসহ, যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎ ‎

ত্রাণ ও মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।

বন্যাদুর্গত ৭৫ পরিবারের পাশে বান্দরবান বিজিবি’র ত্রাণ বিতরণ।

পাহাড়ধস ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে সেনাবাহিনী, খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

উথোয়াইচিং মারমা: বান্দরবান:

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের হ্লাপাই মুখপাড়া এলাকার ৭৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় হ্লাপাইমুখ পাড়া এলাকায় ৭৫ টি অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেক্টরের সহকারি পরিচালক মোহাম্মদ সেলিম রানা।

বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান বিজিবি সেক্টরের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেক্টর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম রানা।

তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয় প্রদান, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাহিনীটি নিয়মিত কাজ করে যাচ্ছে।

×