| ২৬ জুলাই ২০২৬
শিরোনাম:

পার্বত্য চট্টগ্রামের ঐক্যের প্রতীক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে তাঁর পূর্ব দায়িত্বে পুনর্বহালের দাবীতে ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীদের মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামের ঐক্যের প্রতীক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে তাঁর পূর্ব দায়িত্বে পুনর্বহালের দাবীতে ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীদের মানববন্ধন

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :

আজ বুধবার ৩ জুন বিকাল ৪:৩০ টায় ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মানববন্ধনে ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীরা বিভিন্ন এলাকায় থেকে এই মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক গত ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় পার্বত্য মন্ত্রী এড. দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের পেছনে নেপথ্য রয়েছে। মন্ত্রীকে অসুস্থ দেখিয়ে জোরপূর্বক পদত্যাগের বাধ্য করা হয়েছে। এমনকি মন্ত্রী নিজেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। যদিও তিনি অসুস্থতার কথা পদত্যাগ পত্রে উল্লেখ করলেও স্বাভাবিকভাবে তিনি নিজেই সুস্থ রয়েছেন বলে বিভিন্ন সুত্রে পাওয়া গেছে। তাকে অন্যের চাপে কিংবা কোন ব্যক্তির অজুহাতে ও প্ররোচনায় পদত্যাগপত্র জমাদানে জোরালো বাধ্য করা হয়েছে। তানাহলে এত অল্প সময়ে মন্ত্রীত্ব ছাড়ার প্রশ্নই আসেনা। অবিলম্বে মন্ত্রী দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনঃবহালের দাবি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবে সামনে অংশগ্রহনকারী ঢাকায় বসবাসরত পাহাড়ি-বাঙ্গালী পার্বত্যবাসীরা। মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকায় বসবাসরত সকল জনগোষ্ঠী ও পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়ের সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে এই মানববন্ধনে সংহতি প্রকাশে অংশ নেন।

এদিকে মানববন্ধনে প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবি কুশল চাকমা। এই প্রেস বিজ্ঞপ্তি নিম্নে উপস্থাপন করা হলো-

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগে বাধ্য হওয়ার প্রতিবাদে এবং তাঁকে মন্ত্রীসভায় পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সংহতি সামবেশে আমাদের বক্তব্য।

ঢাকা, ৩জুন ২০২৬;

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ অথবা তাকে পদত্যাগে বাধ্য করার ঘটনার প্রতিবাদে এবং তাঁকে পুনরায় মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে আজ বুধবার (৩ জুন ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন ও সংহতি সমাবেশ।

ঢাকায় অবস্থানরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, ছাত্র, যুব, নারী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি।

আমরা অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি এর প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা ও সর্মথন ব্যক্ত করছি।

আমরা মনে করি, পার্বত্য চট্টগ্রামের জনগণের আশা-আকাঙ্কা, অধিকার, উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং সামগ্রিক কল্যাণের প্রশ্নে অ্যাডভোকেট দীপেন দেওয়ান গুরত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর মন্ত্রীত্বের অবসান বা পদত্যাগে বাধ্য হওয়ার ঘটনায় পার্বত্য অঞ্চলের মধ্যে উদ্বেগ, হতাশা, ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, পার্বত্য চট্টগ্রামের র্স্বাথ সংরক্ষণ, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত জনপ্রতিনিধি অ্যাডভোকেট দীপেন দেওয়ান ছাড়া কোন বিকল্প নেই। এ কারণে এড. দীপেন দেওয়ান-কে পুনরায় মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।

সমাবেশের মাধ্যমে আমরা আবারও দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রার নেতৃত্বদানকারী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিট আমাদের আবেদন আপনি আমাদের পার্বত্য চট্টগ্রামের ঐক্যের প্রতীক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে তাঁর পূর্ব দায়িত্বে পুনর্বহালের জন্য জোর দাবি জানাচ্ছি।

এই মানববন্ধন ও সংহতি সমাবেশে অংশগ্রহণকারী সকল সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব পেশাজীবী, নারী-পুরুষ, সাংবাদিকবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

আয়োজনে-

ঢাকায় বসবাসরত পার্বত্যবাসী।

বিভিন্ন ইভেন্টে পর্যালোচনা, প্রশিক্ষণ ও ধর্মীয় গুরুদের নিয়ে কক্সবাজারে ৩ দিনব্যাপী “যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ক মাস্টার ট্রেনিং সম্পন্ন

পার্বত্য চট্টগ্রামের ঐক্যের প্রতীক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে তাঁর পূর্ব দায়িত্বে পুনর্বহালের দাবীতে ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীদের মানববন্ধন

 

অরূপ কুমার মুৎসুদ্দী, বিশেষ প্রতিবেদক :

পপুলেশন সার্ভিস ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর উদ্যোগে ২৩ জুলাই বৃহস্পতিবার হোটেল সী প্যালেস, কলাতলী রোড, কক্সবাজারে শুরু হওয়া ৩ দিনব্যাপী রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানসহ তিন পার্বত্য

জেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের সমন্বয়ে “যৌন ও প্রজনন স্বাস্থ্য অধীকার” সম্পর্কিত মাস্টার (টট) ট্রেনিং আজ ২৫ জুলাই শনিবার সারাদিন বিভিন্ন ইভেন্টে সকলের অংশ গ্রহণের মাধ্যমে আলোচনা পর্যালোচনার পর দলীয় কাজ এবং প্রশিক্ষণার্থীদের ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের সঞ্চিত অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ এবং ঢাকা থেকে আগত প্রশিক্ষকগণ এবং কক্সবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তেরর উপপরিচালক জনাব বিপ্লব বড়ুয়ার বক্তব্যের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী এই “যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ক মাস্টার ট্রেনিং সম্পন্ন হয়েছে।

এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর আইইএম ইউনিট’র উপ পরিচালক (প্রোগ্রাম মনিটরিং) ইসরাত জাবিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা এর আইইএম ইউনিটের পপুলেশন কমিনিকেশন অফিসার মোহাম্মদ সফি উদ্দিন।

পিএসটিসির হেড অব প্রোগ্রামস্ ডাঃ মোঃ মাহবুবুল আলম। ৩ দিনব্যাপী পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন পিএসটিসির এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আজিম। এ ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ধর্মের ২০ জন ধর্মীয় গুরু এই অংশ গ্রহণ করেন।

ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ

পার্বত্য চট্টগ্রামের ঐক্যের প্রতীক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে তাঁর পূর্ব দায়িত্বে পুনর্বহালের দাবীতে ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীদের মানববন্ধন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।  শনিবার (২৫ জুলাই) যমুনা ছড়ির রিনলম বম পালম হেডম্যানের নেতৃত্বে এবং সরাসরি হেডম্যানের ছোট ভাই রেভা: জন বম নাজিরিন চার্চ আমেরিকার- এর অর্থায়নে দুর্যোগে ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে এ-ই ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্তিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি এসএম সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ফারুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি মো. হারুন এবং হেডম্যান সমূল্ল্য তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হেডম্যান রিনলম বম (পালম) জানান, পাস্টার জন বম পক্ষ থেকে ফারুয়া বাজার, তারাছড়ি, গয়াইনছড়ি, এগুজ্যাছড়ি, শুক্কুরছড়ি, যমুনাছড়ি এলাকায় দুর্যোগ ক্ষতিগ্রস্তদের ২০০ পরিবারের মাঝে চাউল, আলু, তৈল সহ অন্যান্য ত্রাণ বিতরণ করা হয়।

DSF Do Something Foundation-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের ঐক্যের প্রতীক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে তাঁর পূর্ব দায়িত্বে পুনর্বহালের দাবীতে ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীদের মানববন্ধন

 

রুপম চাকমা, দীঘিনালা :

মানবসেবার অঙ্গীকার নিয়ে DSF (Do Something Foundation)-এর উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জুলাই খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদ কার্যলয়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারসহ পাঁচ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শও প্রদান করা হয়।

এসময় DSF (Do Something Foundation) ডা: মো: মিজানুর রহমান জানান, সমাজের অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় ৩নং কবাখালি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা বলেন এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে DSF (Do Something Foundation)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে অনেক অসহায় মানুষ উপকৃত হয়েছেন।

এসময় উপস্তিত ছিলেন সংগঠনের মো: শাহিল আলম, মো: রাসেল আহমদ এবং দীঘিনালা যুব ইউনিয়ন রেড ত্রুিসেন্ট সোসাইটির সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×