শিরোনাম:

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ মাদক কারবারি আটক ১৯ লিটার মদ উদ্ধার

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ মাদক কারবারি আটক ১৯ লিটার মদ উদ্ধার

 

ষ্টাফ রিপোর্টার :

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।​বুধবার (২২ এপ্রিল)২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।​

পুলিশ জানায়, কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, ওয়াপদা কলোনী এবং হাসপাতাল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালায়। অভিযানে ১৯ লিটার চোলাইমদসহ হাতেনাতে গ্রেফতার করা হয় সবা মিত্র (৩২) নামের এক ব্যক্তিকে। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের আসামবস্তি এলাকার বাসিন্দা।​এছাড়া অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ সাগর (২৫), মোঃ মিরাজ উদ্দিন সোহেল (২৬), আব্দুল ছাত্তার (৪৫), নুর নবী (২৮) এবং মোঃ মাজেদুল ইসলাম (২২)।

গ্রেফতারকৃতরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা এবং গাইবান্ধা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।​কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।​
শহরকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়।

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ মাদক কারবারি আটক ১৯ লিটার মদ উদ্ধার

 

চাইথোয়াইমং মারমা,
বিশেষ প্রতিনিধি :

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হিন্দুদের ছাগলখাইয়া শ্মশানের জঙ্গলে পাশে পাওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে চট্রগ্রাম শহরস্থ ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে ওই নিবাসে পাঠানো হয়।

এর আগে নবজাতককে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ,ও সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেয়া হয় নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান।

প্রসঙ্গত, গেল ১৭ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলোর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগল খাইয়া হিন্দুদের শ্মশান খোলা এলাকায় এ নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক সন্ধ্যা নামক গৃহবধু। কে বা কারা রাতের অন্ধকারে তাকে রেখে গিয়েছিল সেখানে। খালি গায়ে পাতলা কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ফুটফুটে শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে খবর দেন প্রশাসন কে ।সাথে খবর পেয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা বলেন, আমাদের শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার নিরাপদ ভবিষ্যতের জন্য চট্রগ্রামে ‘ছাটমণি নিবাসে’ পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত।

বাঘাইছড়ির সাজেকে পুলিশ-সেনার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ মাদক কারবারি আটক ১৯ লিটার মদ উদ্ধার

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী অভিযানে যৌথভাবে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী।

জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ২৫ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ১১টার দিকে সাজেক থানার উদ্যোগে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সাজেক থানাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্ট সংলগ্ন পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ধন বিকাশ ত্রিপুরা (২২), রিন লিয়ানা লুসাই (২৪), মঙ্গল জয় ত্রিপুরা (৪০), জুপি ত্রিপুরা (৩৯), তাদের মধ্যে তিনজন রুইলুই পাড়া (সাজেক, রাঙ্গামাটি) এবং একজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ মাদক কারবারি আটক ১৯ লিটার মদ উদ্ধার

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ  কর্তৃক পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিলাইছড়ি এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা আনজুম, ডা. মোঃ ওমর ফারুক, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, সহকারী শিক্ষিকা মোনালিসা পাংখোয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সুইচিং মার্মা,স্টোর কিপার হিমেল ত্রিপুরা, অফিস সহকারী সুমন তঞ্চঙ্গ্যা প্রমূখ। এতে ৩য় ও ৫ম শ্রেণি ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন এবং ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   বিজয়ীদের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হবে।

×