রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস আলোচনা সভা ও স্বাস্থ্য সহকারী মাঝে সার্টিফিকেট প্রদান
চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ এর হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলার চাকমার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: ইউছুপ হাসান।
সভায় প্রধান অতিথি ইউএনও বলেন, ‘ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’— এই বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অগ্রনী ভুমিকা রাখতে হবে।
আলোচনা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি, পরিবার কল্যাণ পরিদর্শক/পরিদর্শীকা, উপসহকারি কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তার মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়।এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান,সভাপতি প্রেস ক্লাব সাংবাদিক আজগর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, পল্লী সঞ্চয় ম্যানজার রতন দে, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, তথ্য আপা লুই মারমাসহ প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

| ১৪ জুলাই ২০২৬












