| ২৮ জুলাই ২০২৬
শিরোনাম:

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা  হিল ফ্লাওয়ার এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রকল্পের সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বিভিন্ন সরকারি দপ্তর ও প্রকল্পের সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পুষ্টিসেবা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বান্দরবান জেলা পরিষদ কর্তৃক আলীকদমে কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,

‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি (চারা) বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে আলীকদম উপজেলায় কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য মৌসুমি ফল ও বনজ গাছের চারা বিতরণ করেছে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় পান বাজার জেলা পরিষদ রেস্টহাউজ প্রাঙ্গণে আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষে কৃষাকদের মাঝে মৌসুমি ফল ও বনজ গাছের চারা বিতরণ করেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

‎এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেনিন চাকমা, হর্টিকালচার সেন্টার বালাঘাটা, বান্দরবান এর উপ পরিচালক লিঠন দেবনাথ, আলীকদম উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষক- কৃষাণীগণরা।

‎প্রধান অতিথি বলেন-  প্রধানমন্ত্রী তারেক রহমানের  ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে এসব ফলজ ও বনজ চারা বিতরণ করিতেছি, তার মধ্যে ফলজ চারা ১২২টি ও বনজ চারা ৫০টি প্রত্যেককে ১৭২ টি করে চারা সাথে কীটনাশক ও সার দিচ্ছি, চারাগুলো সঠিক নিয়ম মেনে পরিচর্যার পরামর্শ দেন এবং চারাগুলো রোপনের ১০/১৫ দিন পর উদ্যান কর্মকর্তাগণ তা তদারকি করিবেন।

কাপ্তাইয়ে বিজিবি’র বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর বিশেষ অভিযানে একটি পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর দিকনির্দেশনা ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে টহল দলটি তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক উদ্ধার করে।

 

​বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি’র কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার রোধে সম্ভাব্য রুটসমূহ চিহ্নিত করা হয়েছে। এসব পয়েন্টে বিজিবি’র টহল তৎপরতা, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে “নজরুল বর্ষ ২০২৬-২০২৭” উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মরণে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা, ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তাঁর আপোষহীন সংগ্রামী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। এবং তাঁর জীবন ও কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে মুক্তচিন্তা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ সমাজ গঠনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), মো. আমজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কাপ্তাই (অতিরিক্ত দায়িত্বঃ বিলাইছড়ি) মোঃ ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কাপ্তাই (অতিরিক্ত দায়িত্ব বিলাইছড়ি) মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অসীম চাকমা, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

×