রাজস্থলীতে মোটরসাইকেল ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২
ছবি- প্রতিকী
চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটি রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ জুন) বেলা ৩ টার দিকে উপজেলার লংগদু পাড়া স্কুল সংলগ্ন এলাকার অংশে এই দুর্ঘটনায় ঘটে। পরে স্থানীয় এবং পথচারীরা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য মিলন জানান। গুরুত্বর আহতরা হলেন- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের সীমান্তর্বতী পোয়াছড়া গ্রামের বাসিন্দা প্রিয় তঞ্চঙ্গ্যার পুত্র উত্তম তঞ্চঙ্গ্যা ও রাজস্থলী উপজেলার মাঘাইন পাড়ার স্থানীয় বাসিন্দা তজ্বলাল তঞ্চঙ্গ্যা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজস্থলী থেকে অভিমুখী একটি প্রাইভেট কার রাজস্থলী সড়ক হয়ে অভিমুখী অপরদিক থেকে মোটর সাইকেলের সাথে মুখোমুখি হয়। এতে উল্লেখিত স্থানে দুর্ঘটনায় পতিত হয়।
এদিকে, মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ তথ্য জানান।




















