বাঘাইছড়িতে কৃষকদের জন্য GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ সম্পন্ন
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়িতে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম দুইটি ব্যাচে অনুষ্ঠিত হয়। একটি ব্যাচ উপজেলা কৃষি অফিস ডিএই সভাকক্ষ এবং অপর ব্যাচ কাচালং দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে মোট ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বনরুপা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. মাহবুবুর রশীদ।
প্রশিক্ষণে নিরাপদ ও মানসম্মত কৃষি উৎপাদন, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP), ফসল ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি চর্চায় উদ্বুদ্ধ করবে এবং কৃষি উৎপাদনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবেG













