রাঙামাটিতে কুষ্ঠ রোগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :
রাঙামাটিতে কুষ্ঠ রোগীর অধিকার সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ। রাঙামাটিতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠরোগীদের অধিকার ও সামাজিক নিরাপত্ত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।
এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, হেডম্যান কার্বারী, ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতরা অংশ নেন।
এসময় লেপ্রসি মিশনের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কুষ্ঠরোগীদের অধিকার, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সেবা ও জনসচেতনতা বিষয় উপস্থাপন করেন।
লেপ্রসি মিশনের কর্মকর্তা ডা. জীবক চাকমা জানান, ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি কুষ্ঠরোগী সনাক্ত করে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করা হয়েছে। কুষ্ঠরোগ বিষয়ে কুসংস্কার ও অন্ধ বিশ্বাস দুর করে সচেতনতা সৃষ্টি করতে হবে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কুষ্ঠরোগীর সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য সমন্বিতভাবে কাজ চলছে। কুষ্ঠরোগে আক্রান্তদের বিকলাঙ্গ হবার হাত থেকে সুরক্ষা দেয়া, অংশীদার এনজিও সংস্থাগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধি ও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙামাটি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছার প্রমুখ।

| ১৮ মে ২০২৬




















