চিম্বুক ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধ বন্যপ্রাণী শিকার, পাচার ও ব্যবসা প্রতিরোধে প্রচারণা
মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, পাচার ও ব্যবসা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের উদ্যোগে এ প্রচারণা পরিচালনা করা হয়।

আজ (১৭ মে) রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালক ও প্রধান বক্তার হিসেবে উপস্থিত ছিলেন কুলসুমা আক্তার, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর, বান্দরবান সদর উপজেলা।
প্রচারণায় অংশ নেন জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা, পাড়া কারবারি এবং স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠানে জীববৈচিত্র্য রক্ষা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার ও পাচারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পায়া ম্রো, দলনেতা, ন্যাচার টিম ও বন্যপ্রাণী সংরক্ষণ দল; কুপাও ম্রো, সহকারী দলনেতা, ন্যাচার টিম, সুয়ালক ইউনিয়ন; লেংতয় ম্রো, সদস্য, বিসিজি, রেনিক্ষ্যং বাগান পাড়া; তুমপাও ম্রো, সাধারণ সম্পাদক, বিসিজি, রেনিক্ষ্যং বাগান পাড়া; চামরুম ম্রো, সভাপতি, বিসিজি, রাংলাই চেয়ারম্যান পাড়া; রুইপাও ম্রো, সাধারণ সম্পাদক, বিসিজি, রাংলাই চেয়ারম্যান পাড়া এবং খেতরাও ম্রো, AIGA ও BF প্রতিনিধি, রাংলাই চেয়ারম্যান পাড়া ও রেনিক্ষ্যং বাগান পাড়া বিসিজি সাইট।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন কুলসুমা আক্তার। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

বক্তারা বলেন, পাহাড়ি এলাকার জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

| ১৮ মে ২০২৬



















