| ৫ আগস্ট ২০২৬
শিরোনাম:

দুর্গম মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিত ও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা

দুর্গম মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিত ও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা

 

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের দুর্গম রুমা উপজেলার ৪নং গালেংগ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, শ্রেণি কার্যক্রম বন্ধ এবং অবকাঠামোগত সংকটের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে প্রতিষ্ঠিত মাং তং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে চারজন শিক্ষক কর্মরত রয়েছেন। তারা হলেন— এংলাই ম্রো (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), তাপস চাকমা (সহকারী শিক্ষক), রিয়াজুল ইসলাম (সহকারী শিক্ষক-বদলি) এবং নুহ্লাপ্রু মারমা (পি.টি.আই)।

অভিযোগ রয়েছে, শিক্ষকরা দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এবং নিয়মিত পাঠদান পরিচালনা করেন না। স্থানীয় অভিভাবকদের দাবি, কোনো কোনো শিক্ষক দুই থেকে পাঁচ মাসে মাত্র এক বা দুইবার বিদ্যালয়ে আসেন।

পাড়া কারবারির ছেলে এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের স্কুলের অবস্থা খুব খারাপ। স্কুলের ঘর দেখলে সত্যি চোখে পানি আসে। ঠিকমতো ক্লাস হয় না। শিক্ষকরা মাসের পর মাস স্কুলে আসে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও খুব কম আসেন। আরেক অভিভাবক পাংপাও ম্রো বলেন, এংলাই ম্রো পাঁচ মাসে একবার এসেছেন, কিন্তু ক্লাস না করেই চলে গেছেন। অন্য শিক্ষকরাও দুই-তিন মাসে একবার করে আসে। চারজন শিক্ষকেরই একই অবস্থা।

গত সোমবার (১১ মে) সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিবেদক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষককে অনুপস্থিত দেখতে পান। শুধু সহকারী শিক্ষক তাপস চাকমার সঙ্গে দেখা হয়। জানা যায়, গত ৯ মে শনিবার থেকে উপজেলার অন্যান্য বিদ্যালয়ে প্রথম সাময়িক (১ম প্রান্তিক মূল্যায়ন) পরীক্ষা শুরু হলেও মাং তং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয় দুই দিন পর, ১১ মে সোমবার।

এ বিষয়ে সহকারী শিক্ষক তাপস চাকমা বলেন, যথাসময়ে প্রশ্নপত্র হাতে না পাওয়ার কারণে পরীক্ষা শুরু করতে পারিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এংলাই ম্রো আমাকে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছেন। তিনি আসবেন না বলে জানিয়েছেন। তাই আমি একাই পরীক্ষা নিচ্ছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এংলাই ম্রোর বক্তব্য নেওয়ার জন্য তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সমস্যা এবং শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে গেলে পূর্বের স্কুল কমিটির সভাপতিকে গোপনে ৬০ হাজার টাকা দিয়ে অভিযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকজন অভিভাবক বলেন, আগে আমার সন্তানদের এই স্কুলে ভর্তি করেছিলাম। পরে আর রাখিনি। কারণ এখানে ঠিকমতো ক্লাস হয় না। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাইরে স্কুলে ভর্তি করিয়েছি।

সহকারী শিক্ষক তাপস চাকমা বিদ্যালয়ের বিভিন্ন সংকটের কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের ভবন খুবই জরাজীর্ণ। সুপেয় পানির ব্যবস্থা নেই, টয়লেট নেই, অফিস কক্ষ নেই, নোটিশ বোর্ড নেই, আলমারি নেই। পর্যাপ্ত বেঞ্চ, টেবিল ও চেয়ারও নেই। এসব বিষয়ে লিখিতভাবে জানিয়েছে এই প্রতিবেদককে।

এ বিষয়ে রুমা উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরাণ বলেন, একজন অভিভাবক আমাকে বিষয়টি জানিয়েছেন। শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিতির বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বেতনও বন্ধ করে দেওয়া হতে পারে। বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এক-দুই বছর আগে বিদ্যালয় ভবনের জন্য বাজেট এসেছিল। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় প্রকৌশলী ও ঠিকাদারেরা কাজ করতে আগ্রহ দেখাননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবিষ্যতে টিনশেড ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেওয়ার জন্য অফিসিয়াল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসতভিটা — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি

দুর্গম মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিত ও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা

 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাইক্যছড়া পাড়ায় টানা ভারী বর্ষণের কারণে ছড়ার তীব্র স্রোতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে ছড়ার দুই পাশের পাহাড়, চাষযোগ্য জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ভয়াবহ ভাঙনের কারণে বর্তমানে ওই এলাকার প্রায় ৪০টি পরিবার চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সপ্তাহব্যাপী অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে নাইক্যছড়া পাড়ার পাশ দিয়ে প্রবাহিত পানির ছড়ায় অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। মাত্র প্রায় ৫ ফুট প্রস্থের ছোট এই ছড়ায় প্রবল স্রোত সৃষ্টি হওয়ায় মুহূর্তের মধ্যে দুই তীর ভাঙতে শুরু করে। পানির স্রোতে ছড়ার পাড়ের মাটি সরে গিয়ে আশপাশের পাহাড়ি ভূমি, কৃষিজমি এবং বসতভিটার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা আরও জানান, ছড়ার পানি ইতোমধ্যে পাড়ার ভেতরে প্রবেশ করছে। বর্ষার পানি আরও বৃদ্ধি পেলে ছড়ার পাড় ধসে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক পরিবার প্রতিদিন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। রাতের বেলায় ভারী বৃষ্টি হলে তাদের মধ্যে ভাঙনের ভয় আরও বেড়ে যায়।

নাইক্যছড়া পাড়ার বাসিন্দারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছি। কিন্তু এবারের বর্ষায় ছড়ার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে অনেক পরিবারের ঘরবাড়ি ও জায়গাজমি হারানোর আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি—দ্রুত গ্রেটওয়াল নির্মাণ করে আমাদের বসতভিটা রক্ষা করা হোক।”

 

এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে জরুরি ভিত্তিতে প্রায় ৮০ ফুট দীর্ঘ গ্রেটওয়াল (Retaining Wall) নির্মাণ করা প্রয়োজন। এর মধ্যে ছড়ার এক পাশে প্রায় ৫০ ফুট এবং অপর পাশে প্রায় ২৫ ফুট উচ্চতার প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হলে পানির স্রোতের চাপ কমবে এবং ভাঙন রোধ করা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, ছড়ার দুই পাশে বসবাসকারী প্রায় ৪০টি পরিবারের মধ্যে শিশু, নারী ও বয়স্ক মানুষ রয়েছেন। যেকোনো বড় ধরনের ভাঙন হলে এসব পরিবারের জানমাল রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, “প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষয়ক্ষতি হওয়ার অপেক্ষা না করে আগাম ব্যবস্থা নেওয়া জরুরি। এখনই গ্রেটওয়াল নির্মাণ করা হলে ভবিষ্যতের বড় ক্ষতি থেকে নাইক্যছড়া পাড়ার মানুষকে রক্ষা করা সম্ভব হবে।”

পার্বত্য এলাকার পাহাড়ি ছড়া ও নদীগুলোতে বর্ষাকালে পানির প্রবল স্রোতে প্রতিবছরই ভাঙনের ঘটনা ঘটে। তবে নাইক্যছড়া পাড়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত প্রকল্প গ্রহণ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নাইক্যছড়া পাড়াবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং গ্রেটওয়াল নির্মাণের মাধ্যমে তাদের বসতভিটা ও জীবন-জীবিকা নিরাপদ করবেন।

বিলাইছড়িতে আশিকা কর্তৃক আরও ২০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুর্গম মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিত ও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট বিলাইছড়ি উপজেলায় আরও ২০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। গতকাল সহ দুই দিনে ছয়শত পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম শেষ করল।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯ টা হতে আশিকার ইউনিয়ন ফোকাল পারসন সুজন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে  ফারুয়া ইউনিয়নে তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এইসব ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (হেডম্যান), ভরত চন্দ্র কার্বারী এবং সংস্থা’র অন্যান্য মাঠ কর্মীরা।

ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ৪০ কেজি, তেল ৩ লিটার, চিনি ১ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, নাপ্পি ১ কেজি, বালতি ২০ লিটার ১টি, লাইফ বয় সাবান ২টি, প্লাস্টিক মগ ১টি, ওরস্যালাইন ১০টি, গামছা ১টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, বদনা ১টি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০টি।

বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বীজ ধান বিতরণ

দুর্গম মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিত ও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কৃষি অফিস কর্তৃক ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা ঘাট হতে এইসব বীজ ধান বিতরণ করা হয়। মোট ধানের বীজ- ৩৫৫ জনের মধ্যে ফারুয়া ইউনিয়নে ২৫৫, সদর ৭০, কেংড়াছড়ি ৩০ জনকে ৫ কেজি করে দেওয়া হয়েছে

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমনগুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, বদিউল আলম, সুকান্ত কুমার মোদক, রুবেল বড়ুয়া প্রমূখ।

×