বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
অংশীদারীত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকায়নের জন্য (পিআরএলসি)- প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার – এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা (ভা.) প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরী এবং মহিলা বিষয়ক অধিদফতরের প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা, শুরুতে পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা প্রকল্পের কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন বা অবহিত করেন।
এসময় কৃষক ও কমিউনিটি লিডারদের যে কোনো সেবা / সহযোগিতা নিতে উপজেলা দপ্তরের সাথে যোগাযোগ রাখতে পরামর্শ দেন।

| ২৪ জুলাই ২০২৬


















