শিরোনাম:

বাঘাইছড়িতে আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাঘাইছড়িতে আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

‎আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এবং “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়েছে।

‎রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। ‎আলোচনা সভায় বিশেষ অতিথিদের উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবছার হোসেন, চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম রিজিয়ন রেঞ্জার ইসামা এবং গার্লস গাইড চট্টগ্রাম আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা।

‎আলোচনা সভায় বক্তারা, নারীর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি সমতাভিত্তিক ও উন্নত সমাজ গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীর উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। ‎‎তারা আরও বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে আরও বেশি সুযোগ তৈরি করতে হবে। সমাজে নারীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা, রাজনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়ানো এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে শক্তিশালী প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

বক্তারা নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সমান সুযোগ নিশ্চিত করা এবং নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। ‎অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ‎

প্রতি বছর ৮ মার্চ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ দিবসে নারীদের অধিকার, মর্যাদা এবং সমাজ, রাষ্ট্র ও অর্থনীতিতে তাদের অবদান তুলে ধরা হয়। এ বছরও বাঘাইছড়িতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বাঘাইছড়িতে আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

চাইথোয়াইমং মারমা,
বিশেষ প্রতিনিধি :

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হিন্দুদের ছাগলখাইয়া শ্মশানের জঙ্গলে পাশে পাওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে চট্রগ্রাম শহরস্থ ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে ওই নিবাসে পাঠানো হয়।

এর আগে নবজাতককে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ,ও সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেয়া হয় নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান।

প্রসঙ্গত, গেল ১৭ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলোর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগল খাইয়া হিন্দুদের শ্মশান খোলা এলাকায় এ নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক সন্ধ্যা নামক গৃহবধু। কে বা কারা রাতের অন্ধকারে তাকে রেখে গিয়েছিল সেখানে। খালি গায়ে পাতলা কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ফুটফুটে শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে খবর দেন প্রশাসন কে ।সাথে খবর পেয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা বলেন, আমাদের শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার নিরাপদ ভবিষ্যতের জন্য চট্রগ্রামে ‘ছাটমণি নিবাসে’ পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত।

বাঘাইছড়ির সাজেকে পুলিশ-সেনার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

বাঘাইছড়িতে আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী অভিযানে যৌথভাবে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী।

জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ২৫ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ১১টার দিকে সাজেক থানার উদ্যোগে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সাজেক থানাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্ট সংলগ্ন পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ধন বিকাশ ত্রিপুরা (২২), রিন লিয়ানা লুসাই (২৪), মঙ্গল জয় ত্রিপুরা (৪০), জুপি ত্রিপুরা (৩৯), তাদের মধ্যে তিনজন রুইলুই পাড়া (সাজেক, রাঙ্গামাটি) এবং একজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাঘাইছড়িতে আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ  কর্তৃক পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিলাইছড়ি এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা আনজুম, ডা. মোঃ ওমর ফারুক, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, সহকারী শিক্ষিকা মোনালিসা পাংখোয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সুইচিং মার্মা,স্টোর কিপার হিমেল ত্রিপুরা, অফিস সহকারী সুমন তঞ্চঙ্গ্যা প্রমূখ। এতে ৩য় ও ৫ম শ্রেণি ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন এবং ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   বিজয়ীদের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হবে।

×