শিরোনাম:

মাদক থেকে দূরে রাখতে আলীকদমে অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল প্রশিক্ষণ

মাদক থেকে দূরে রাখতে আলীকদমে অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল প্রশিক্ষণ

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদমে ফুটবল ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আলীকদম উপজেলাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ–এর উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল প্রশিক্ষণ–২০২৬ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‎ ‎

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে আলীকদম সরকারি উচ্ছ বিদ্যালয়ের মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর প্রতিনিধি জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম। ‎‎

এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৪ জন উদীয়মান ফুটবলার অংশগ্রহণ করেন। তাদের তত্ত্বাবধানে ছিলেন একজন হেড কোচ এবং একজন স্থানীয় সহকারী কোচ। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে খেলোয়াড়দের কৌশল, ফিটনেস ও টিমওয়ার্কের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ‎ ‎প্রশিক্ষণ শেষে প্রতিজন খেলোয়াড়কে ৩ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

এছাড়াও প্রশিক্ষনের শুরুতে তাদের জার্সি, বুটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। ‎প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।

অসহায় ফারুকের সহায় হয়ে দাঁড়ালেন দিলদার হোসেন কাপ্তাইয়ে প্রশংসিত সাবেক চেয়ারম্যান

মাদক থেকে দূরে রাখতে আলীকদমে অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল প্রশিক্ষণ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটা পাহাড় এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. ফারুকের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে একটি আধুনিক হুইলচেয়ার তুলে দেন তিনি।

​কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে আয়োজিত একটি ইফতার মাহফিল শেষে এই সহায়তা প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে আবেগপ্লুত ফারুক জানান, দীর্ঘ চার বছর আগে অসুস্থতাজনিত কারণে তার দুটি পা কেটে ফেলতে হয়েছিল। এরপর থেকে চলত যাতায়াতে চরম কষ্ট ও অভাবের সাথে লড়াই। বর্তমানে ভিক্ষাবৃত্তি করে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি। এই হুইলচেয়ারটি তার দৈনন্দিন চলাফেরায় নতুন গতি আনবে।

হুইলচেয়ার বিতরণকালে কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, জিএম (এমটিএস) আবুল কাসেম রনি, জিএম (হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

​সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান, সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফারুকের কষ্টের কথা শুনে তিনি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছেন এবং আগামীতেও এ ধরণের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ ব্যবসায়ীকে জরিমানা

মাদক থেকে দূরে রাখতে আলীকদমে অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল প্রশিক্ষণ

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রাঙ্গামাটির রাজস্থলীতে এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বাজারে অপ্রতিষ্ঠিত কার্যকলাপের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার উপজেলার রাজস্থলী বাজারে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার।

অভিযানকালে মুরগীর ব্যবসায়ী খায়েজা আহম্মদকে বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং ক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যর্থতার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খোলা পরিবেশে বয়লার মুরগী বিক্রির কারণে অস্বাস্থ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগও উঠে। জরিমানাটি তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার বলেন, রমজান মাসে ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি। তাই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে যাতে ক্রেতারা নিরাপদ ও স্বচ্ছভাবে পণ্য ক্রয় করতে পারে।”

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
রাজস্থলীতে নিয়মিত এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান বাজারে স্বচ্ছতা ও জনস্বার্থ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

গোবিন্দগঞ্জে দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মধ্যে ও উদ্ধার

মাদক থেকে দূরে রাখতে আলীকদমে অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল প্রশিক্ষণ

 

মানিক সাহা, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে নুরমা বানু (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কৃষক নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, রবিবার সকালে চৌধুরীপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম ও তার স্ত্রী তাদের কন্যা নুরমা বানুকে বাড়িতে রেখে ধানের জমিতে কাজ করতে যান। দুপুর ১২ টার দিকে তারা বাড়িতে ফিরে এসে নূরমা বানুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা নুরমার ঘরে রক্তমাখা বটি দেখতে পান। পরে খোঁজাখুঁজির পর বাড়ির পরিত্যক্ত একটি সেফটি ট্যাংকে তার গলাকাটা মরদেহ দেখতে পান।

বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেফটি ট্যাংক থেকে নুরমা বানুর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সেফটি ট্যাংক থেকে দশম শ্রেণীর ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এবং লা শ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

×