আলীকদমে বিশ্ব পানি দিবস পালিত
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
” পানি ও লিঙ্গ সমতা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পি,এই,পি-৩ প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পানি দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পি,এই,পি-৩ প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় পরে সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ,চট্টগ্রাম অঞ্চলের পি,এই,পি-৩ প্রকল্পের আলীকদম উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা’র সঞ্চালনায় ও বান্দরবান জেলা থেকে জুনিয়র কর্মসূচী কর্মকর্তা (মিল) মোঃ ফরহাদ আজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১ নং আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন ও ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে উপ-সহকারী কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদসহ স্হানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,আলীকদম উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তীব্র ভাবে বিশুদ্ধ পানি ও ব্যবহার উপযোগী পানির সংকট দেখা দিয়েছে। উপজেলার প্রান্তিক এলাকায় ঝিরি,ঝর্ণা গুলো শুকিয়ে যাওয়ার কারণে পানির সমস্যা তৈরি হয়েছে।
তারা আরও বলেন, আলীকদম উপজেলায় যে সমস্ত ডিপ টিউবওয়েল ও রিংওয়েল স্হাপন করা হয় সেগুলো গভীরতা কম। শুকনো মৌসুমে রিংওয়েল স্হাপন না করে বৃষ্টির সময় করার কারণে অল্প গভীরতার ফলে শুকনো এলে আর এইসব ডিপ টিউবওয়েল বা রিংওয়েল আর পানি পাওয়া যায় না বলে জানান। এনজিও, এলজিডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর যদি সম্মনয় করে কাজ করা হয় তাহলে আর তেমন পানি সংকট তৈরি হবে না এবং যে গুলো ব্যবহার উপযোগী না সেগুলো মেরামত করা দাবি করেন।














