| ৪ আগস্ট ২০২৬
শিরোনাম:

রুমার পর্যটন স্পট খুলে দেয়ার সিদ্ধান্ত

রুমার পর্যটন স্পট খুলে দেয়ার সিদ্ধান্ত

 

মথি ত্রিপুরা; ভ্রাম্যমাণ প্রতিনিধি :

বান্দরবানে রুমা উপজেলার দুইটি পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে উপজেলার সকল পর্যটন স্পট গুলো নয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় পর্যটন বিষয়ক এক মতবিনিময় সভায় ৩৬ বীর রুমা জোনের উপ অধিনায়ক মেজর মেহেদী সরকার এ কথা জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে আলাদা পর্যালোচনা টিম গঠন করে আপাতত রুমা উপজেলায় মুনলাই পাড়া এবং বগালেক পর্যটন স্পট শীঘ্রই উন্মুক্ত করা হবে। পরে পরিস্থিতি ভালো হলে ধীরে ধীরে সকল পর্যটন স্পট গুলো খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।

তিনি আরো বলেন, স্থানীয়দের দাবির প্রতি বিবেচনা রেখে পর্যটন স্পটগুলো মধ্য থেকে সীমিত পরিসরে পর্যটকদের ভ্রমণের জন্য দুটি পর্যটন স্পট খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বগালেক হলো একটি স্বচ্ছ পানির হ্রদ যা পাহাড়ের কোল ঘেঁষে পর্যটকদের মুগ্ধ করে তার সাথে মুনলাই পাড়া একটি পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপূর্ণ একটি গ্রাম। কিন্তু উপজেলায় সব পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়নি।

টুরিস্ট গাইডের বিষয়ে তিনি পরামর্শ দেন, পর্যটকদের সাথে ভালো ব্যবহার করার এবং মাদক মুক্ত থাকার, দেশের আইন মেনে চলার। পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা, প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রুমা জোনের ৩৬ বীর ক্যাপ্টেন ইফতেখারুল কাশেম চৌধুরী, রুমা থানা এসআই মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিলন মারমা, রুমা সাঙ্গু সরকারি কলেজের প্রভাষক সুইপ্রুচিং মারমা, রেমাক্রি প্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, বম সোসিয়াল কাউন্সিল অব বাংলাদেশ (বিএসসি-বি) সাবেক সভাপতি লালদুহসাং বম, রুমা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, রুমা থানা (ওসি)র প্রতিনিধি, সাংবাদিক, টুরিস্ট গাইড এর প্রতিনিধি, জিপ গাড়ি মালিক সমিতির প্রতিনিধি, মোটরসাইকেল সমিতির প্রতিনিধি ও বিভিন্ন রিসোর্টের প্রতিনিধি ও পাড়া প্রধান কারবারি সহ স্থানীয় বাসিন্দারা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ।

কাপ্তাইয়ে খেলাধুলার সময় গলায় গামছা পেঁচিয়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রুমার পর্যটন স্পট খুলে দেয়ার সিদ্ধান্ত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলায় খেলাধুলা করার সময় অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে আদশ্রী তঞ্চঙ্গ্যা (৬) নামের এক পাহাড়ি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আদশ্রী তঞ্চঙ্গ্যা ওই এলাকার তপন বিকাশ তঞ্চঙ্গ্যার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা-বাবা উভয়েই জুমচাষের কাজে পাহাড়ে ব্যস্ত ছিলেন। নিজ বসতঘরে একা খেলাধুলা করার একপর্যায়ে অসাবধানতাবশত আদশ্রীর গলায় একটি গামছা পেঁচিয়ে যায় এবং সে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তার বড় বোন তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

রুমার পর্যটন স্পট খুলে দেয়ার সিদ্ধান্ত

 

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবাসিক এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করছে। একই সঙ্গে শিল্পকারখানা, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি ফিলিং স্টেশনেও এর বিরূপ প্রভাব পড়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্র জানিয়েছে, গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের পর থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে চট্টগ্রামে। গ্যাসের অভাবে নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ওলট-পালট হয়ে গেছে।
সকালবেলার নাশতা তৈরি থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার রান্না-সবকিছুতেই ভোগান্তি পোহাতে হচ্ছে।
নগরের জামালখান লেন ও আগ্রাবাদের কয়েকজন বাসিন্দা বলেন, গত এক সপ্তাহ ধরে সকাল ১০টার পর গ্যাস থাকছে না।

২ আগস্ট (রবিবার)২৬খ্রিঃ সকাল ৭ টায় গ্যাস চলে গেছে। সন্তানকে নাশতা না খাইয়ে স্কুলে পাঠাতে হয়েছে।একবার গ্যাস গেলে বিকেল ৩ঃ০০টার আগে আসে না।আবার সন্ধ্যার পরও চাপ থাকে খুবই কম।

আসকার দিঘির পাড় এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, রাত ১২ টার আগে রান্না করা সম্ভব হয় না। তাই দুপুরের খাবার প্রতিদিন রেস্তোরাঁ থেকে কিনে আনতে হচ্ছে।

আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, চান্দগাঁও, পাঁচলাইশ, মুরাদপুর, বাকলিয়া, চকবাজার, বহদ্দারহাট, অক্সিজেন ও ষোলশহরসহ নগরীর বিভিন্ন এলাকায় একই ধরনের সংকট বিরাজ করছে। বহু পরিবার বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছে।

গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় আবাসিক খাতের পাশাপাশি শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনেও চাপ কমিয়ে দিয়েছে বলে জানা গেছে কেজিডিসিএল। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

এ বিষয়ে কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (ডিস্ট্রিবিউশন) রফিক খান বলেন, গত ১০ দিন ধরে সংকট চলছে।

তবে ছুটির দিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শনিবার রাত থেকে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চট্টগ্রামের প্রায় সব এলাকাতেই তীব্র সংকট দেখা দিয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই সংকট কেটে যাবে

রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

রুমার পর্যটন স্পট খুলে দেয়ার সিদ্ধান্ত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত দেলোয়ার হোসেন থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

ভুক্তভোগীর অভিযোগ, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করার চেষ্টা করতেন, সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতদিন বিষয়টি প্রকাশ করেননি।

তবে সর্বশেষ গত রোববার রাতে অভিযুক্ত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী নীরবতা ভেঙে সোমবার রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”।

×